© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাহির ৩৩ তিশার ২২

শেয়ার করুন:
মাহির ৩৩ তিশার ২২

ফাইল ছবি

entertainment-reporter
০৫:৫৩ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০১৯

শিরোনাম পড়ে অন্যকিছু ভাববেন না। কারণ শুক্রবার থেকে সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে মাহি-তিশার নতুন দুটি ছবি। এর মধ্যে একটি মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ অন্যটি অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’।

এই দুই ছবির মধ্যে ‘অবতার’ ছবিতে জুটিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি ও নবাগত রুশো। আর ‘মায়াবতী’ ছবিতে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহানকে।

ঘটনা হলো, শুক্রবার সারাদেশে ৩৩টি সিনেমাহলে মুক্তি পাচ্ছে মাহির ‘অবতার’। আর ২২টি হলে মুক্তি পাচ্ছে তিশার ‘মায়াবতী’।

এদিকে, ‘অবতার’ নির্মিত হয়েছে সাগা এন্টারটেইনমেন্টের ব্যানারে আর ‘মায়াবতী’ ছবিটি প্রযোজনা করেছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন।

 

টাইমস/জেকে/এসআই

 

মন্তব্য করুন