‘বেবি, আমাকে বিয়ে করো প্লিজ!’

বলিউডে কিং শাহরুখ খানের পরিবার ও ঘরবাড়ি নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। তার পরিবারের কেউ কোনো সফরে গেলে অথবা ছেলে-মেয়েদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলে বেড়ে যায় ভক্তদের উন্মাদনা।

ভক্ত, ফলোয়ারদের ক্ষেত্রে ধীরে ধীরে বাবার পথেই এগোচ্ছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান ও মেয়ে সুহানা খান। ইনস্টাগ্রাম- ফেসবুকে তারা যে ছবিই পোস্ট করেন না কেন, মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাদের ছবি। ঝড় তোলে বহু নারী-পুরুষের হৃদয়ে।

গেল বৃহস্পতিবার সকালে আরিয়ান তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই ছবিতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

শুধু লাইক দিয়ে নজর ফেরাননি ভক্তরা, মন্তব্যেও লিখেছেন হাজারো আকুতির কথা! যদি লক্ষ্য করেন তাহলেই বুঝবেন জনপ্রিয়তার কোন শিখরে পৌঁছে গিয়েছেন খানের এই জ্যেষ্ঠ পুত্র।

আরিয়ানের ছবিতে কেউ লিখেছেন, বেবি! ‘আমাকে বিয়ে করো প্লিজ!’, আবার কেউ লিখেছেন, ‘প্রথমে মনে হয়েছিল শাহরুখ... উফ এত হট কেন তুমি!’ কেউ তো সরাসরি প্রেম নিবেদনও করেছেন।

তবে এই ঘটনায় শুধু এবার নয়, চলতি বছর দু’বার একই ঘটনা দেখা গেল। তিনি এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ার সেনসেশন।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিটি

আরিয়ানের পোস্ট করা ছবিতে দেখা গেছে, আলো-আঁধারের আবহ ছড়ানো একটি রুমে চেয়ারে বসে আছেন তিনি। চোখে গোলাকার লাল রোদচশমা। গায়ে ধূসর সোয়েটার, বিস্কুট রঙা ঢিলেঢালা প্যান্ট ও গাঁট্টাগোট্টা জুতা। মুখে সিরিয়াস অভিব্যক্তি! ছবিটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

বাবার মত সেলিব্রেটি হওয়ার কোনো আগ্রহ নেই আরিয়ানের। তার ইচ্ছে নির্মাতা হওয়ার। এ জন্য এখন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ফিল্মমেকিং বিষয়ে পড়ছেন ২১ বছর বয়সী এই তরুণ। ইংল্যান্ডের কেন্টে অমিতাভের নাতনি নব্য নাভেলির সহপাঠী ছিলেন তিনি।

শাহরুখ-গৌরির তিন ছেলেমেয়ে সম্প্রতি হলিউডের ‘দ্য লায়ন কিং’ ছবির হিন্দি সংস্করণে ডাবিং করেছেন। মুফাসা চরিত্রে শাহরুখ ও সিম্বার ভূমিকায় সংলাপ বলেছেন আরিয়ান।

তবে এই দম্পতির মেয়ে সুহানা অভিনয়ে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে সে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। আর তাদের ছোট ছেলে আবরামের বয়স সবে ছয় বছর। ভবিষ্যৎ বলে দিবে, বড় হয়ে সে কি হবে।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026
img
যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব: বুবলী Feb 07, 2026
img
আমার ভাই বাংলাদেশের এমন চিত্র দেখলে হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না: জামায়াত আমির Feb 07, 2026