এপারে ‘পদ্মার প্রেম’, ওপারে ‘পদ্মার ভালোবাসা’

চলতি বছরের শুরুতে চিত্রনায়িকা আইরিন অভিনীত ‘পদ্মার প্রেম’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। এরইমধ্যে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। শুক্রবার কলকাতার ২৫টি সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

তবে পরিবর্তন এসেছে সিনেমাটির নামে। বাংলাদেশে এর নাম ‘পদ্মার প্রেম’ হলেও কলকাতায় এই সিনেমাটি ‘পদ্মার ভালোবাসা’ নামে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করা নায়িকা আইরিন সুলতানা।

‘পদ্মার ভালোবাসা’ মধ্য দিয়ে এবারই প্রথম আইরিন অভিনীত কোনো সিনেমা কলকাতায় মুক্তি পাচ্ছে। তবে সিনেমাটি মুক্তি উপলক্ষ্যে তিনি কলকাতায় যাবেন কী না, তা এখনো নিশ্চিত নন ছবির নায়িকা।

আইরিন বলেন, এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে ছবির প্রযোজক ঢাকার এবং কলকাতার হওয়ায় দুই বাংলাতেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

সিনেমাটি মুক্তির বিষয়ে ভালোলাগাটা একটু অন্যরকম। কারণ আমার অভিনীত সিনেমা প্রথম কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আমি।

‘পদ্মার ভালোবাসা’ সিনেমায় ষাটের দশকের কাহিনী দেখানো হয়েছে। এই সিনেমায় আমি গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটির গল্প পদ্মার পাড় ঘেঁষে যাওয়া একটি গ্রামের মানুষের জীবন নিয়ে।

আইরিন

এদিকে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হতে যাওয়া ‘সালমান শাহ জন্মোৎসব’-এ উপস্থিত থাকবেন আইরিন।

এর আগে, কলকাতার রাজা দীপ্ত ব্যানার্জির নির্দেশনায় ‘শিবরাত্রি’ সিনেমায় অভিনয় করেছেন আইরিন। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো নিশ্চিত নন তিনি।

আইরিন সম্প্রতি শেষ করেছেন অনন্য মামুনের ‘পার্টনার’ ও আশিকের নির্দেশনায় ‘থার্টিফাইভ মিলিমিটার’ সিনেমার কাজ। এছাড়াও তিনি সৈকত নাসিরের নির্দেশনায় একটি ক্রিমের বিজ্ঞাপনের কাজও শেষ করেছেন।

আইরিন হাতে আছে বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্র ছায়ার খেলা’ সিনেমাটি। এছাড়া কিছু শুটিং হয়ে আটকে আছে আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ সিনেমার কাজ।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে আইরিনের অভিষেক হয়। এরপর তার অভিনীত সাইফ চন্দনের ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’, আকাশ আচার্য্য’র ‘মায়াবিনী’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। তবে অরণ্য পলাশের ‘গন্তব্য’ সিনেমার কাজও শেষ করেছেন আইরিন।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026