গর্ভধারণে হৃদরোগের ঝুঁকি

হৃদরোগের ঝুঁকির ক্ষেত্রে গর্ভধারণের প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। তবে চীনা গবেষকদের একটি গবেষণায় দেখা গেছে যে, নিঃসন্তান নারীদের তুলনায় যারা গর্ভধারণ করেছেন তাদের হৃদরোগ ও স্ট্রোক হবার সম্ভাবনা বেশি।

সম্প্রতি ‘ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলোজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য ওঠে এসেছে।

এর আগে বেশ কিছু গবেষণায় দেখা গেছে, গর্ভধারণের কারণে রক্তনালীর বৈশিষ্ট্য, রক্তের আয়তন ও হৃদকম্পনের মাত্রায় পরিবর্তন ঘটে। তবে হৃদরোগের ঝুঁকির ক্ষেত্রে গর্ভধারণের প্রভাব নিয়ে বরাবরই বিতর্ক থেকে গেছে।

গর্ভধারণের সঙ্গে কার্ডিওভাসকুলার ডিসিস বা হৃদরোগের সম্পর্ক রয়েছে কি না তা জানতে চীনের হুবেই প্রদেশ ভিত্তিক হোয়াঝং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দশটি গবেষণার ফলাফল পর্যালোচনা করেছেন।

বিশ্বব্যাপী তিন মিলিয়ন নারীকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাদের মধ্যে দেড় লাখেরও বেশি নারী ৬ থেকে ৫২ বছরের মধ্যে হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

গবেষকরা দেখেছেন যে, একবার সন্তান জন্মদানের কারণে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ১৪ শতাংশ বৃদ্ধি পায়। একইসঙ্গে গর্ভধারণের সংখ্যার সঙ্গে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বৃদ্ধির উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গবেষণায় দেখা যায়, ওজন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান ইত্যাদি উপাদান ছাড়াও কেবল প্রতিবার সন্তান জন্মদানের কারণেই নারীদের কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হবার ঘটনা চার শতাংশ বেশি ছিল।

সেইসঙ্গে প্রতিবারে সন্তান জন্মদানের ফলে নারীদের করোনারি হার্ট ডিসিস ৫ শতাংশ ও স্ট্রোক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গবেষণাদলের প্রধান ওয়াং ডংমিং বলেন, গর্ভধারণের কারণে দেহে প্রদাহ ঘটে এবং তলপেটের চারপাশে ফ্যাট টিস্যুর জমাট বৃদ্ধি পায়। এই পরিবর্তনগুলোই মূলত দেহের কার্ডিওভাসকুলার সিস্টেমকে স্থায়ীভাবে প্রভাবিত করে যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

তবে এক্ষেত্রে নারীদের অনেক কিছু করার আছে বলে গবেষকরা মনে করেন।

এজন্য ভবিষ্যৎ সুস্বাস্থ্য নিশ্চিত করতে ধূমপান ছেড়ে দেয়া, অধিকহারে নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ওজন নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন গবেষকরা।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু Feb 02, 2026
img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেব! Feb 02, 2026
img

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড Feb 02, 2026
img
রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিং-এ যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! Feb 02, 2026
img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026
img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026
img
অফিস-আদালত-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি Feb 02, 2026