শিশু জন্মের পর ৬ বছর বাবা-মার ঘুম হয়না

একটি শিশু জন্ম দেয়া থেকে শুরু করে বড় করা পর্যন্ত বাবা-মা যে কত কষ্ট করেন, তা সবারই জানা। আর এটাও সবাই জানে যে, সন্তান জন্মের পর বাবা-মায়ের ঠিকমত ঘুম হয় না। বিশেষ করে মায়ের। কিন্তু কেউ কি কখনো চিন্তা করতে পারেন যে, সন্তান জন্ম দেয়ার পর টানা ছয় বছর পর্যন্ত বাবা-মা ভালো করে ঘুমাতে পারেন না?

হ্যাঁ, গবেষণা বলছে, সন্তান জন্ম দেয়ার পর থেকে টানা ছয় বছর পর্যন্ত বাবা-মায়ের পর্যাপ্ত ঘুম হয় না। আর ঘুম হলেও সেটা স্বাস্থ্যসম্মত হয় না।

যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাদল ২০০৮-২০১৫ সালে সন্তান জন্মদানকারী ৪হাজার ৬৫৯জন বাবা-ময়ের উপর এই গবেষণাটি করেছে।

গবেষণায় দেখা গেছে যে, সন্তান জন্মদানের প্রথম তিন মাস একজন মা পূর্বের থেকে প্রতিদিন গড়ে এক ঘণ্টা করে কম ঘুমিয়েছেন। যেখানে একজন বাবার ক্ষেত্রে এই সময়টা গড়ে প্রায় পনেরো মিনিট করে কম।

গবেষকদের মতে, সন্তান জন্মের পর থেকে প্রায় ছয় বছর পর্যন্ত বাবা-মায়ের ঘুমের পরিমাণ এবং ঘুম থেকে পাওয়া সন্তুষ্টি পূর্বের স্বাভাবিক সময়ের ঘুমের মত হয় না।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষক সাকারি লেমোলা বলেন, আধুনিক যুগে এসেও দেখা যায় সন্তান জন্ম দেয়ার পর তার দেখাশোনা ও লালন-পালনের ক্ষেত্রে বাবার তুলনায় প্রধানত মাকেই সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হয়। তাই সন্তান জন্মের পর বাবার তুলনায় মায়ের ঘুমেই সবচেয়ে বেশি ব্যাঘাত ঘটে।

অন্যদিকে যেসব বাবা-মা প্রথমবারের মত সন্তান জন্ম দেন, অভিজ্ঞ বাবা-মা থেকে তাদের ঘুমের সমস্যা আরও বেশি হয়। একই সঙ্গে প্রথম দেড় বছর যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়ান অন্যদের থেকে তাদের ঘুমের সমস্যা বেশি হয়।

“বিশেষ করে প্রথম সন্তান বাবা-মায়ের আনন্দের সবচেয়ে বড় উৎস হয়ে ওঠে। তাই প্রথম সন্তান পাওয়ার পর বাবা-মায়ের প্রত্যাশা ও দায়িত্ব স্বাভাবিকভাবেই বেশি থাকে, যা তাদের ঘুমের পরিমাণ ও মান দুটিই হ্রাস করে”- বলেছেন গবেষক লেমোলা।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026
img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026