শীতে সর্দি-জ্বর তাড়াতে যা খাবেন

এই শীতে সর্দি-জ্বর লেগেই আছে? সামান্য সর্দি-জ্বরের জন্য বারবার ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে? দুঃশ্চিন্তার কিছু নেই। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় একটু বাড়তি নজর দিন। খাদ্য তালিকায় এমন কিছু খাবার নিয়ে আসুন যাতে সর্দি-জ্বর আপনার কাছ থেকে পালাবে।

যেসব খাবার আপনার সর্দি-জ্বর দূর করবে তার অন্যতম হলো- ব্ল্যাক টি, দই ও কমলা। এগুলো সর্দি-জ্বর, ইনফ্লুয়েঞ্জা, অ্যাজমা ও শাসনতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন মারাত্মক রোগ থেকে স্বাস্থ্য সুরক্ষা দেবে। সর্দি-জ্বর তাড়াতে আপনার খাদ্য তালিকায় যেসব খাবার থাকা উচিত তা হলো-

ব্ল্যাক টি

এই শীতে দুধ চা’র পরিবর্তে আদা এবং লেবু দিয়ে ব্ল্যাক টি (রং চা) তৈরি করে খেতে পারেন। এটা সর্দি-জ্বর প্রতিরোধ করবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন পাঁচ কাপ রং চা দুই সপ্তাহ ধরে নিয়মিত পান করে সর্দি-জ্বর কিংবা কাশির বিরুদ্ধে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দশগুণ উন্নত হয়।

দই, মাখন
গবেষকরা দইয়ে ল্যাক্টোবেসিলাস রুটেরি নামক এক প্রকার ব্যাক্টেরিয়ার খোঁজ পেয়েছেন যা ঠান্ডা দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা হ্রাস করে। তাই এই ব্যাক্টেরিয়া সর্দি-জ্বর ও ঠান্ডা জনিত সমস্যা প্রতিরোধে আপনাকে সুরক্ষা দেবে।

সবুজ শাকসবজি
পালংশাক, লতাপাতা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবুজ পাতা জাতীয় শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই রয়েছে। এগুলো স্বাস্থ্য সুরক্ষা দেয় এবং মৌসুমি জ্বর, সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ করে।

রসুন
রসুন আপনার খাবারে শুধু বাড়তি স্বাদ যোগ করবে তা নয়। এর অনেকগুলো স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। প্রতিদিন সকালে ৩-৪ কোয়া কাঁচা রসুন খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ থেকে দেহকে স্বাস্থ্য সুরক্ষাও দেবে।

কমলা ও লেবু
বিভিন্ন ধরনের মৌসুমি ফল যেমন- লেবু, কমলা, টমেটো, কামরাঙ্গা, বাতাবি লেবু, জাম্বুরা ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এটা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং মৌসুমি সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণ থেকে দেহকে স্বাস্থ্য সুরক্ষা দেয়।

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026
img
একটা সময় যারা হ্যাঁ'র বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে পক্ষে এসেছে: জামায়াত আমির Feb 02, 2026
img
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর Feb 02, 2026
img
সানির ‘বর্ডার টু’র দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’! Feb 02, 2026
img
ফের বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় Feb 02, 2026
img
যশোরে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল Feb 02, 2026
img
আরও বাড়ল এলপি গ্যাসের দাম Feb 02, 2026
img
মাঠের খবর প্রতিকূল হওয়ায় অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার: আব্দুল বাতেন Feb 02, 2026
img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026