১১ জঙ্গির বিনিময়ে ৩ ভারতীয়কে মুক্তি দিল তালেবান

নিজেদের ১১ সদস্যর মুক্তির বিনিময়ে বন্দি ৩ ভারতীয়কে মুক্তি দিয়েছে তালেবান। তবে আফগান প্রশাসন বা মার্কিন সেনাবাহিনীর মধ্যে কাদের তরফ থেকে ওই ১১ জন তালেবান সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে তা জানা যায়নি।

রোববার তাদের মুক্তি দেওয়া হয় বলে তালেবানের তরফ থেকে জানানো হয়েছে। ওই ১১ সদস্যের মধ্যে তালেবানের শীর্ষ নেতাও রয়েছে বলে জানানো হয়েছে।

মুক্তি পাওয়া তালেবান সদস্যদের মধ্যে রয়েছে শেখ আবদুর রহিম ও আবদুর রশিদ। এছাড়া রশিদ কুনার ও নিমরোজে তালেবানের শীর্ষ নেতা ছিলেন। বন্দিমুক্তির দাবি করে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে তালেবান। যদিও ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আফগানিস্তানের কোন এলাকায় বন্দি বিনিময় হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। আফগানিস্তানের উত্তর বাগলান প্রদেশের এক সংস্থায় কাজ করা সাত প্রকৌশলীকে ২০১৮ সালে অপহরণ করা হয়েছিল। তবে সে সময় কোনো জঙ্গি গোষ্ঠীই এই অপহরণের দায় স্বীকার করেনি। গত মার্চে এক বন্দিকে মুক্তি দেওয়া হয়। বাকিদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াত আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026
img
একদিনের পরিশ্রম আগামী পাঁচ বছরের শান্তির কারণ হতে পারে : আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Feb 03, 2026
img
ম্যাচ বর্জনকে পাকিস্তানের নাটক বললেন হরভজন সিং Feb 03, 2026