সেলফি তুলতে গিয়ে নববধূসহ একই পরিবারের চারজনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাডুর একটি বাঁধে সেলফি তুলতে গিয়ে নববধুসহ একই পরিবারের চার সদস্য প্রাণ হারিয়েছেন। রোববার রাজ্যের পমবার বাঁধে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, রাজ্যের কৃষ্ণগিরির এক নববিবাহিত দম্পতি পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন পমবার বাঁধ এলাকায়। সঙ্গে ছিলেন বরের বোন ও নববধূর পরিবারের আরও তিন ভাই-বোন।

সবাই হাত ধরাধরি করে কোমরপানিতে নেমে সেলফি তুলছিলেন। আচমকা পা পিছলে পড়ে যায় নববধূর ১৪ বছর বয়সী ভাই। তার টানে পানিতে ভেসে যান বাকিরাও। পরে স্বামী তার বোনকে নিয়ে কোনোমতে উঠতে পারলেও তলিয়ে যান স্ত্রী এবং তার তিন ভাই-বোন।

ডুবে যাওয়াদের মধ্যে নববধূর ভাই ও দুই বোন রয়েছে। ভাইয়ের বয়স ১৪ বছর এবং দুই বোনের বয়স ১৮ বছর ও নববধূর বয়স ১৯ বলে জানিয়েছে দ্য হিন্দু পত্রিকা।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক জরিপে দেখা গেছে, ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বে সেলফি তুলতে গিয়ে ২৫৯টি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর অর্ধেকের বেশিই হয়েছে ভারতে। এরপরেই আছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026