© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূরবর্তী গ্রহ আবিষ্কারের জন্য পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

শেয়ার করুন:
দূরবর্তী গ্রহ আবিষ্কারের জন্য পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
international-desk
০৭:১০ পিএম | ০৮ অক্টোবর, ২০১৯

মহাবিশ্বের বিবর্তনবিষয়ক গবেষণা ও দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য তিন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এ তিন বিজয়ী হলেন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী জেমস পিবলস, জেনেভা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মেয়র ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ ডিডিয়ের কুয়েলজ। মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি।

মহাবিশ্বের বিবর্তনবিষয়ক গবেষণা ও দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য তিন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

এ তিন বিজয়ী হলেন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী জেমস পিবলস, জেনেভা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মেয়র ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ ডিডিয়ের কুয়েলজ।

মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি।

জেমস পেবলস কানাডীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ সুইস নাগরিক।

বিবিসির খবরে বলা হয়, মহাবিশ্বের বিবর্তনবিষয়ক গবেষণা ও দূরবর্তী একটি গ্রহ আবিষ্কারের কৃতিত্বের জন্য ওই তিন বিজ্ঞানীকে যৌথভাবে এই পুরস্কার দেয়া হয়েছে। দূরবর্তী গ্রহটি ১৯৯৫ সালে আবিষ্কার করা হয়, যা সূর্যের মতো একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার মধ্যে জেমস পেবলস পাবেন অর্ধেক বাকি অংশ মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ ভাগ করে নেবেন।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন