দূষণ থেকে বাঁচাতে ভারতে দেবীর মুখে মাস্ক

দেবতাদের শহর বলে খ্যাত ভারতের বারাণসীতে বায়ুদূষণ থেকে বাঁচাতে দেব-দেবীর মূর্তিতে মুখোশ পরিয়েছেন পুরোহিত ও ভক্তরা। বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দূষিত বায়ু থেকে আরাধ্য ঈশ্বরকে রক্ষা করতে শিব-পার্বতীর মন্দিরে থাকা প্রতিমাগুলোকে পুরোহিত এবং ভক্তরা মিলে মাস্ক পরিয়ে দিয়েছেন।

পুরোহিত হরিশ মিশ্র বলেন, 'বারাণসী আস্থার নগরী। আমরা দেবতাদের এখানে মানুষের মতো করেই ভাবি। যখন খুব গরম পড়ে তখন দেবতাদের শরীর ঠাণ্ডা রাখার জন্য তাদের শরীরে চন্দন লেপে দেওয়া হয়। শীতকালে দেবতাদের সোয়েটারও পরানো হয়। তাই যখন মানুষের মতোই দেখি তাহলে নিশ্চয়ই তাদের এই দূষণে খুবই কষ্ট হচ্ছে। তাই আমরা প্রতিমাদের মুখে মাস্ক পরিয়েছি।'

তিনি বলেন, 'কালীর মূর্তিতে মাস্ক পরানো হলে তার জিহবাও ঢাকা পড়ে যায়। শাস্ত্রে নাকি বলা আছে, কালীর জিহবা ঢাকা যাবে না, তাই পরে তার মুখোশ খুলে ফেলা হয়। এখন কিছুটা হলেও দূষণ কমেছে, যদি আবার বাড়ে তাহলে প্রতিমাদের মুখোশ পরানো হবে।'

অভিযোগ করে তিনি বলেন, 'দীপাবলিতে মানুষজন এই অঞ্চলে এত পরিমাণে আতশবাজি জ্বালিয়েছে যে, পরের দিন থেকেই গঙ্গার ঘাটে ঘাটে ধোঁয়ায় ভর্তি হয়েছিল। ধোঁয়ায় চোখ জ্বলা থেকে শুরু করে শ্বাসপ্রশ্বাসের সমস্যাও দেখা দিয়েছে। গাছপালা কেটে ফেলার ফলে এখানে অক্সিজেনেরও অভাব রয়েছে।'

সম্প্রতি ভারতে বায়ুদূষণের মাত্রা এতটাই বেড়েছে যে, ধোঁয়ার কারণে বিমানবন্দরের রানওয়ে দেখা যায়নি। ফলে দিল্লি বিমানবন্দর থেকে ৩২টি বিমান দিক পরিবর্তন করে ফিরে গেছে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026