© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিকটক বানাতে গিয়ে মায়ের সঙ্গে ছেলের কাণ্ড

শেয়ার করুন:
টিকটক বানাতে গিয়ে মায়ের সঙ্গে ছেলের কাণ্ড
international-desk
০৯:২১ পিএম | ০৬ নভেম্বর, ২০১৯

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে জনপ্রিয় হতে ব্যবহারকারীদের পাগলামির সীমা অনেক সময়ই ছাড়িয়ে যায়। এসব করতে গিয়ে অনেক দুর্ঘটনার খবরও গণমাধ্যমে এসেছে। সম্প্রতি ভারতের এক তরুণ টিকটকে বেশি লাইক পাওয়ার আশায় যা করেছে তা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। মঙ্গলবার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ‌‘দেশি মোজিতো’ নামে এক টুইটার ব্যবহারকারী।

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে জনপ্রিয় হতে ব্যবহারকারীদের পাগলামির সীমা অনেক সময়ই ছাড়িয়ে যায়। এসব করতে গিয়ে অনেক দুর্ঘটনার খবরও গণমাধ্যমে এসেছে।

সম্প্রতি ভারতের এক তরুণ টিকটকে বেশি লাইক পাওয়ার আশায় যা করেছেন তা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। মঙ্গলবার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ‌‘দেশি মোজিতো’ নামে এক ব্যবহারকারী।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ ক্যামেরা অন করে শুয়ে আছেন মাটিতে। তার পাশেই পড়ে রয়েছে ‘রক্ত’। আর ছেলেটি এমন অভিনয় করছে যেন তার মুখ দিয়েই রক্ত বেরিয়েছে। সে সময় এক নারী ঘরে এসে ‘রক্ত’ দেখেই ঘাবড়ে যান ও চিৎকার শুরু করেন। তারপরই ছেলেটির মা আসেন সেই ঘরে। তারা কাছে আসতেই বুঝতে পারেন, ছেলের পাশে মেঝেতে থাকা লাল রঙের তরল পদার্থটি মোটেও রক্ত নয়।

ছেলের এহেন কাণ্ড দেখে পিঠে কয়েক ঘা বসিয়ে দিয়েছেন মা। মায়ের কাছে মার খেয়ে ছেলেটিও উঠে পালিয়েছে। কিন্তু মা তখনও হাঁপাচ্ছেন। কিছুক্ষণ আগেই যে ভয় তাকে গ্রাস করেছিল, তা বোঝা যাচ্ছে নারীর চোখমুখ দেখেই। এরপর ভিডিওতে দেখা যাচ্ছে, মায়ের কাছে ধমক খেয়ে মেঝেতে পড়ে থাকা সেই লাল রঙ নিজেই পরিষ্কার করছে ছেলেটি।

আনন্দবাজারের প্রতিবেদনে ঘটনাটি ভারতের কোন জায়গার, কবে ঘটেছে, ছেলেটির পরিচয় কী? তা জানাতে পারেনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

 

টাইমস/এসআই

মন্তব্য করুন