এরদোয়ান ও ট্রাম্পের বৈঠক ১৩ নভেম্বর
০৪:৪৬ পিএম | ০৭ নভেম্বর, ২০১৯
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
বুধবার আঙ্কারার প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
সিরিয়া ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ১৩ নভেম্বর ওয়াশিংটনে মিলিত হবেন বিশ্বের প্রভাবশালী এই দুই নেতা।
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্তে আনন্দ প্রকাশ করে ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, তিনি এরদোয়ানকে ‘অত্যন্ত আন্তরিকভাবে আমন্ত্রণ’ জানিয়েছেন এবং তিনি তার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন।
এর আগে সিরিয়া ইস্যু নিয়ে তুরস্কের সিদ্ধান্তের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র সফর বাতিলের হুমকি দিয়েছিলেন এরদোয়ান।
টাইমস/এএইচ/এসআই