জার্মান ভাষা জানতে হবে ইমামদের
জার্মানিতে থাকতে চাইলে ধর্মীয় নেতাদের জার্মান ভাষায় বলার দক্ষতা অর্জন করতে হবে। সব ধর্মের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে বলে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে। জার্মান মন্ত্রিসভায় উত্থাপিত এই খসড়া আইনে বিশেষভাবে ইসলাম ধর্মের কথা উল্লেখ করা হয়েছে।
জার্মানিতে থাকতে চাইলে ধর্মীয় নেতাদের জার্মান ভাষায় বলার দক্ষতা অর্জন করতে হবে। সব ধর্মের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য হবে বলে ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে।
জার্মান মন্ত্রিসভায় উত্থাপিত এই খসড়া আইনে বিশেষভাবে ইসলাম ধর্মের কথা উল্লেখ করা হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, ‘বিদেশি ইমামেরা জার্মান বলতে পারবেন বলে আমরা আশা করি।’
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে চলমান শ্রম আইনে দাতব্য কিংবা ধর্মীয় কাজের জন্য ভিসা ইস্যু করতে কোনো শর্ত নেই। খসড়া আইনে এই ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এটি পাস হলে বিদেশি ধর্মীয় নেতাদের জার্মানিতে আসার এক বছরের মধ্যে পরিবার, কেনাকাটা, কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জার্মান ভাষায় আলোচনা করার দক্ষতা অর্জন করতে হবে৷
ধর্মীয় কারণে নেতারা তাদের সম্প্রদায়ে প্রায় সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন বলে খসড়া আইনে বলা হয়েছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছেন, সফলভাবে অভিবাসনের জন্য জার্মান ভাষায় দক্ষতা অর্জন করা অপরিহার্য।
এই আইন পাস হলে ইমাম সংকটের বিষয়টি আরও বেড়ে যাবে বলে আশংকা করছেন গ্রিন পার্টির আইনপ্রণেতা ফিলিৎস পোলাট।
জার্মানিতে প্রায় দুই হাজার মসজিদ রয়েছে। প্রায় ৯০ শতাংশ ইমাম বিভিন্ন দেশ থেকে এসেছেন। জার্মানির অনেক গির্জায়ও ইইউর বাইরের যাজকরা কাজ করছেন।
টাইমস/এসআই