ভারতে পেঁয়াজের দাম নেই,কৃষকের কান্নার ভিডিও ভাইরাল

বাংলাদেশে রপ্তানী নিষিদ্ধ করার পর ভারতের অভ্যন্তরীণ বাজারে পেয়াঁজের দাম নেই। পানির দরে বিক্রি হচ্ছে পেয়াঁজ। এতে সর্বশান্ত হচ্ছে দেশটির কৃষকরা। ন্যায্য দাম না পেয়ে অনেক কৃষককে আহাজারি করতে দেখা গেছে। সম্প্রতি দেশটির মহারাষ্ট্রের এক কৃষকের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

শনিবার দেশটির কংগ্রেস নেতা সুনীল আহির মহারাষ্ট্রের ওই কৃষকের কান্নার ভিডিও তার টুইটার পেজে শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, আহমেদনগরের ওই কৃষক কেঁদে কেঁদে বলছেন, ‘আট টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে হল। শ্রমিকদের মজুরি কোথা থেকে দেব? ঘরের লোকেদের কী খাওয়াব? ছেলেদের কী খাওয়াব?’

মহারাষ্ট্রে বর্তমানে চলছে নতুন সরকার গঠনে প্রক্রিয়া। নির্বাচনের পর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। সরকার গঠন নিয়ে বিভিন্ন দল তোড়জোড় শুরু করেছেন। এসবের সমালোচনা করে ওই কৃষক বলেন, ‘মুখ্যমন্ত্রী পদের জন্য দৌড়চ্ছে সবাই। তারা জানে না আমাদের কোন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে।’

মহারাষ্ট্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গঠনের জোর চেষ্টা চালাচ্ছে শিব সেনা। তবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব করেছে।

 ভিডিও- https://twitter.com/i/status/1193386023985664000

 

টাইমস/এএইচ/এমএস

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026