৬৫ দেশে ২৬৫ ভুয়া নিউজ পোর্টাল চালাচ্ছে ভারতীয়রা

বিশ্বের ৬৫ দেশে স্থানীয়ভাবে বন্ধ হয়ে যাওয়া পত্রিকার নাম ব্যবহার করে ২৬৫টি ভুয়া নিউজ পোর্টাল চালাচ্ছে ভারতীয় প্রভাবশালী কিছু গোষ্ঠী। এসব পোর্টাল পাকিস্তান সম্পর্কে বিশ্বে নেতিবাচক ধারণা দিতে কাজ করে থাকে। মঙ্গলবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

এসব ভুয়া পোর্টালগুলো ইউরোপের ডিসইনফোল্যাবের গবেষণায় উঠে এসেছে। এনজিওটি ইউরোপ, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ, সংস্থা ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো গুজব চিহ্নিত ও মোকাবিলায় কাজ করে।

গবেষণায় দেখা গেছে, এসব ভুয়া নিউজ পোর্টালগুলো বিশ্বাস অর্জনের জন্য কেসিএনএ, ভয়েস অব আমেরিকা, ইন্টারফেক্সসহ অনেক নামী সংবাদ সংস্থা থেকে সংবাদ পুনর্প্রকাশ করে।

পোর্টালগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, এই সাইটগুলো একই ধরনের ভারত সংশ্লিষ্ট বিক্ষোভ, ইভেন্ট, ঘটনা,পাকিস্তাবিরোধী কন্টেন্ট প্রকাশ করে। এদের প্রত্যেকের টুইটার একাউন্টও আছে।

ভারতের নিদিষ্ট কোনো ঘটনা, জমায়েত নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রভাবিত করতে এসব ভুয়া মিডিয়া কাজ করে আসছে। এরা পরস্পর নিজেদের সাইটকে বিশ্বাযোগ্য প্রমাণ করতে এক সাইট অন্য সাইটের রেফারেন্স ব্যবহার করে থাকে। ফলে পাঠকদের জন্য এদের সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

ইউরোপিয়ান পার্লামেন্ট সংক্রান্ত মাসিক সংবাদপত্র ইপি টুডে চালানোর পেছনে রয়েছে ভারতীয় স্টেকহোল্ডাররা। যেটির পেছনে আছে ভারতীয় থিং ট্যাংকের বিশাল একটি নেটওয়ার্ক। আছে অনেকগুলো এনজিও। সেইসঙ্গে নয়াদিল্লির শ্রীবাস্তভা গ্রুপ পরিচালিত অনেকগুলো প্রতিষ্ঠান।

আইপি অ্যাড্রেস অনুসন্ধান করে দেখা গেছে, অখ্যাত সংবাদমাধ্যম নিউদিল্লি টাইমস এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর নন-এলাইন্ড স্টাডিজ (আইআইএনএস) পরিচালিত হয় শ্রীবাস্তভা গ্রুপ থেকে।

এই আইআইএনএসের আমন্ত্রণেই কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন এমপি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ভ্রমণ করেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন।

ভুয়া সাইটের কয়েকটি হচ্ছে, the mirror of australia.com, the times of ceylon.com, the hoovergazette.com, the seattle star.com, miami valley channel.com, time of geneva.com the dublin gazette.com.

 
 
টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান Feb 07, 2026
img
নীল ও বেগুনি রঙের শাড়িতে নজরকাড়া লুকে রুনা খান Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার কিভাবে দেখছে ভারতীয় গণমাধ্যম? Feb 07, 2026
img
বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান Feb 07, 2026
img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026