© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একটি গান ২২ ভাষায় গাইলো কিশোরী (ভিডিও)

শেয়ার করুন:
একটি গান ২২ ভাষায় গাইলো কিশোরী (ভিডিও)
international-desk
০৬:২৯ পিএম | ২৪ নভেম্বর, ২০১৯

একটি গান ২২টি ভাষায় গেয়েছেন ভারতের মুম্বাইয়ে এক কিশোরী। ১৫ বছরের ওই কিশোরীর নাম আরশা মুখোপাধ্যায়। রোববার আনন্দবাজারের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

একটি গান ২২টি ভাষায় গেয়েছেন ভারতের মুম্বাইয়ে এক কিশোরী। ১৫ বছরের ওই কিশোরীর নাম আরশা মুখোপাধ্যায়।

রোববার আনন্দবাজারের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে নিয়ে গান। দেশের সৌন্দর্য, দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠছে সেই গানের ছত্রে, ছত্রে। গানটি গাওয়া হয়েছে মোট ২২ ভাষায়। ‘বিবিধের মাঝে মিলন’র আদর্শ উদাহরণ হল এই গান।

মুম্বাইয়ে থাকেন ওই কিশোরী। স্কুল থেকে প্রোজেক্ট বানাতে বলা হয়েছিল তাকে। সেই প্রোজেক্টের অংশ হিসাবে এই গান বানিয়েছেন আরশা। বাবা-মা ছাড়াও সুরকার রাজা নারায়ণ দেব এই কাজে সাহায্য করেছেন তাকে।

গানটি প্রথমে লেখা হয়েছিল ইংরেজিতে। তার পর প্রায় চার মাস ধরে বিভিন্ন জনের সাহায্যে এটিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে আরশা।

ভারতবর্ষ কেমন ও আগামী দিনে ভারতকে কেমন দেখতে চাই; আরশার গানের বিষয় ছিল সেটাই। ভারতীয় সংবিধানের অষ্টম অনুচ্ছেদে যে ২২টি ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে, সেই সব ভাষাতেই গাওয়া হয়েছে এই গান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন