© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীর অতিরিক্ত খরচের অত্যাচারে প্রযুক্তিবিদের আত্মহত্যা

শেয়ার করুন:
স্ত্রীর অতিরিক্ত খরচের অত্যাচারে প্রযুক্তিবিদের আত্মহত্যা
international-desk
১১:১১ এএম | ১৬ ডিসেম্বর, ২০১৯

ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীর বাড়াবাড়ি খরচ আর অত্যাচারে বিরক্ত হয়ে আত্মহত্যা করেছেন এক প্রযুক্তিবিদ। শুক্রবার নিজ অ্যাপার্টমেন্টে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে থানায় এফআরআই দায়ের করা হয়েছে।

ভারতের বেঙ্গালুরুতে স্ত্রীর বাড়াবাড়ি খরচ আর অত্যাচারে বিরক্ত হয়ে আত্মহত্যা করেছেন এক প্রযুক্তিবিদ। শুক্রবার নিজ অ্যাপার্টমেন্টে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত শ্রীনাদ ও তার স্ত্রী রেখা একটি সফটওয়্যার সংস্থায় কর্মরত ছিলেন। সম্প্রতি শ্রীনাদ ফ্ল্যাট কিনতে এবং সংসারের অন্যান্য খরচ মেটাতে লোন নিতেও বাধ্য হয়েছিলেন। অন্যদিকে, তার স্ত্রী রেখার বেহিসাবি অর্থ খরচার স্বভাবের কোনো রকম পরিবর্তন আসেনি।

রেখা তার স্বামীকে বিভিন্নভাবে হয়রানি করত এবং তার বাবার নামে সম্পত্তি হস্তান্তর করার জন্য তাকে চাপ দিচ্ছিল বলে জানা গেছে। রেখা ও তার মা-বাবার বিরুদ্ধে আইপিসি ধারা ৩০৬ (আত্মহত্যার ঘটনা) এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ মামলাটির তদন্ত করছে।

 

টাইমস/এনজে/জিএস

মন্তব্য করুন