© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাশেম সোলেইমানির জানাযায় পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু

শেয়ার করুন:
কাশেম সোলেইমানির জানাযায় পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু
international-desk
০৫:২৮ পিএম | ০৭ জানুয়ারি, ২০২০

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলেইমানির জানাযায় অংশ নিতে গিয়ে কেরমান শহরে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ইরানের গণমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। এছাড়া পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি জেনারেল কাশেম সোলেইমানির জানাযায় অংশ নিতে গিয়ে কেরমান শহরে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ইরানের গণমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। এছাড়া পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত জেনারেল কাশেম সোলেইমানির নিজ শহর কেরমানে তার জানাযা আয়োজন করা হয়। শোকাতুর কেরমান শহরের লাখ লাখ বাসিন্দা মাথায় কালো কাপড় বেধে জানাযায় অংশ নেয়।

এর আগে তেহরানে তার জানাজায় লাখো মানুষ সমবেত হয়েছিল। এ দিন নিজ শহর কেরমানে সোলেইমানিকে জাতীয় বীরের মর্যাদা দেয়া হয়।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন