পরীক্ষায় ধরা পড়ছে না করোনা ভাইরাস : নতুন আতঙ্ক চীনে

করোনা ভাইরাসে আক্রান্ত হলে এখন আর তা পরীক্ষায় ধরা পড়ছে না। প্রথম কয়েকদিন পরীক্ষার মাধ্যমে আক্রান্তদের চিহ্নিত করা গেলেও নতুন এ তথ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চীনের চিকিৎসকদের একাধিক সূত্র জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিহ্নিত করা যাচ্ছে না। এতে করে এই ভাইরাস দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

চীনের একাডেমি অব মেডিকেল সায়েন্সের প্রধান ওয়াং চেন রয়টার্সকে জানিয়েছেন, পরীক্ষার পরে অনেকের রেজাল্ট ‘ফলস নেগেটিভ’ এসেছে। কিন্তু পরে তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একটি টেলিভিশন সাক্ষাৎকারে মি. ওয়াং চেন বলেছেন, অসুস্থদের যারা নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত। ১০ দিন আগেও তাদের শরীরে এই ভাইরাস পরীক্ষা করে পাওয়া যায়নি।

ওয়াং চেন আরও বলেন, এখনও অনেকের লালা পরীক্ষা করে নেগেটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে। কাজেই আমরা মনে করছি, আক্রান্ত হওয়ার পরেও অনেককে শনাক্ত করতে ব্যর্থ হচ্ছি আমরা। কারণ এই ভাইরাসের প্রকৃতি সত্যিই উদ্ভট।

করোনা ভাইরাসে চীনে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৭শ ছাড়িয়েছে। এছাড়া অন্তত ৩৫ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের জন্য ভোঁদড় ও বাদুরের পর এবার বনরুইকে দায়ি করছে চীনা গবেষকরা। দেশটির গুয়াংজু প্রদেশের দক্ষিণ চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, করোনা ভাইরাসের আদি বাহক বাদুর হলেও বন রুইয়ের মাধ্যমেই ভাইরাসটি মানুষের শরীরে ছড়িয়েছে।

তবে ফ্রান্সের প্যাস্টুয়ার ইন্সটিটিউটের গবেষকরা বলছেন, সরাসরি বাদুর থেকে মানুষের শরীরে করোনা ভাইরাসের বিস্তার ঘটেনি। ভাইরাসের বিস্তার ঘটাতে মধ্যবর্তী কোনো প্রাণীর ভূমিকা আছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026
img
হান্নান মাসউদের নির্বাচনী তহবিলে ১০ লাখ টাকা দিলো মাদরাসার সহপাঠীরা Feb 03, 2026
img
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ১৭ নেতাকর্মী বহিষ্কার Feb 03, 2026
img
সকালে দুধ চা পানেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Feb 03, 2026
img
আল-হিলালে যোগ দিলেন বেনজেমা Feb 03, 2026
img
রুশ নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ভারত Feb 03, 2026
img
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস গড়ল কে-পপ ব্যান্ড Feb 03, 2026
img
মেয়াদ শেষের আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা Feb 03, 2026
img
দুপুরে গাজীপুর যাচ্ছেন জামায়াত আমির, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস Feb 03, 2026