© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বিয়ে করতে এসে গৃহবন্দি চীনা যুবক

শেয়ার করুন:
ভারতে বিয়ে করতে এসে গৃহবন্দি চীনা যুবক
international-desk
০৬:৪১ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২০

চীনা নাগরিকের কপাল খারাপ বলতেই হবে। ভারতীয় নারীকে বিয়ে করার মনস্তাত্বিক প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে ভারত এসেছিলেন ওই চীনা যুবক। কিন্তু করোনাভাইরাস আতঙ্গে চীনা ওই যুবককে গৃহবন্দি করেছে ভারতীয়রা।

বিয়ের সাধ কার না জাগে? বিয়ে করার জন্যই যত প্রেম-প্রণয়। আবার সব প্রেম বা প্রণয় যে বিয়েতে রূপ নেয় তা কিন্তু নয়। পূর্ণতা ও ব্যর্থতার কারণেই যুগে যুগে লাইলী-মজনু, শিরিহ-ফরহাদদের প্রেম কাহিনী মানুষের মুখে মুখে। প্রেমের জন্য সাত সমুদ্র তের নদী পাড়ি দেয়ার মত কঠিন কাজও সহজ হয়েছে প্রেমে মত্ত মানুষের কাছে।

কিন্তু এক চীনা নাগরিকের কপাল খারাপ বলতেই হবে। ভারতীয় নারীকে বিয়ে করার মনস্তাত্ত্বিক প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে ভারত এসেছিলেন এক চীনা যুবক। কিন্তু করোনাভাইরাস আতঙ্গে চীনা ওই যুবককে গৃহবন্দি করেছে ভারতীয়রা।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে চীন থেকে ভারতে বিয়ে করতে আসেন চীনা যুবক। পশ্চিমবঙ্গের কন্দানগোডে গ্রামে পঞ্চায়েতে মঙ্গলবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

কিন্তু স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর পেয়ে চীনা ওই নাগরিককে গৃহবন্দি করার পরামর্শ দিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। আগামী ২৮ দিন চীনা নাগরিকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, চীনা ওই যুবক করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের ১৫ কিলোমিটার দূরে ইউবিএত হিসাবরক্ষকের চাকরি করতেন। ১৯ জানুয়ারি তিনি কোচি বিমানবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন