© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে ট্রাম্প, দ্বিতীয় মোদি!

শেয়ার করুন:
ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে ট্রাম্প, দ্বিতীয় মোদি!
international-desk
০৪:৫০ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক টুইটার পোস্টে এমন উদ্ভট দাবি করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প তার টুইটার ওয়ালে লিখেছেন, এ আমার জন্য বড় সম্মান। সম্প্রতি মার্ক জাকারবার্গ বলেছেন, জনপ্রিয়তায় ফেসবুকে প্রথম স্থানে রয়েছি আমি। আর ভারতে প্রধানমন্ত্রী মোদি আছেন দ্বিতীয় স্থানে।

জানা গেছে, ট্রাম্প এমন সময় টুইটারে এই পোস্ট করেছেন, যখন আর ক’দিন পরেই তিনি ভারত সফর করবেন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে ট্রাম্প আহমেদাবাদ ও নয়া দিল্লি অবস্থান করবেন। এই সফরে ভারতের সবচেয়ে বড় মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প।

এদিকে ডোনাল্ড ট্রাম্প টুইট পোস্টে লিখেছেন, ভারত এবং যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব সমগ্র বিশ্বকে অনুপ্রাণিত করেছে। সূত্র : এনডিটিভি

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন