© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকলে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে : জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন:
ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকলে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে : জাতিসংঘ মহাসচিব
international-desk
০৪:৪৩ পিএম | ২০ মার্চ, ২০২০

মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এ্যান্তেনিও গুতেরেস। এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। ভিডিও বার্তায় গুতেরেস বলেন, সমন্বিত পদ্ধতিতে পদক্ষেপ না নিলে করোনা ভাইরাস আরও মারাত্মক আকার ধারণ করবে এবং লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নেবে।

জাতিসংঘের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও বার্তায় বিশ্ব সংস্থাটির মহাসচিব আরও বলেন, আমরা যদি ভাইরাসটিকে দুর্বল অর্থনৈতিক দেশগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়তে দিই, তাহলে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে।

করোনাভাইরাস রোধে বিশ্ব সংহতির আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ ভাইরাসটি নিয়ন্ত্রণ করা সকল দেশের, সকল নেতৃবৃন্দের প্রয়োজন। মানুষের জীবন বাঁচাতে এ ভাইরাসকে ঠেকাতেই হবে।

প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত করোনা ভাইরাসে ১০ হাজার ৪৮ জন মারা গেছেন। এছাড়া ১৭৯টি দেশে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ।

টাইমস/এসএন

মন্তব্য করুন