© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তরুণদের উদ্দেশ্যে যা বললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শেয়ার করুন:
তরুণদের উদ্দেশ্যে যা বললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
international-desk
০৮:১৮ পিএম | ২১ মার্চ, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার সঙ্গে সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যার একটা তুলনা করছে তরুণরা। এটা তরুণদের প্রবণতা। বিশ্বব্যাপী অধিকাংশ তরুণই মনে করছেন এই ভাইরাসের ধাক্কা সামলে নেয়ার মত শারীরিক সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু আমরা জানাতে চাই, তরুণদের আরও সচেতন হতে হবে। কারণ এ ভাইরাস অন্যসব ভাইরাসের মতো নয়।

বিশ্বজুড়ে এখন একটাই আতঙ্ক ‘করোনাভাইরাস’। পৃথিবীর সবকটি স্বাধীন দেশে এরই মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। দিন দিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে লাশের সারি। প্রথম দিকে এ ভাইরাসে বয়স্কদের মৃত্যু হার বেশি হলেও এখন পরিস্থিতি ভিন্ন। ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা করোনাভাইরাস এখন তরুণ যুবকদেরও কাবু করে ফেলতে সক্ষম হচ্ছে। আর তাই শুধু তরুণদের উদ্দেশ্যেই এবার নতুন সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার সঙ্গে সুস্থ হয়ে ফিরে আসার সংখ্যার একটা তুলনা করছে তরুণরা। এটা তরুণদের প্রবণতা। বিশ্বব্যাপী অধিকাংশ তরুণই মনে করছেন এই ভাইরাসের ধাক্কা সামলে নেয়ার মত শারীরিক সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু আমরা জানাতে চাই, তরুণদের আরও সচেতন হতে হবে। কারণ এ ভাইরাস অন্যসব ভাইরাসের মতো নয়।

ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস এডানম গেব্রিয়াসিস ভিডিও কনফারেন্সে জানিয়েছেন, এ ভাইরাসে বয়স্কদের মৃত্যু হার বেশি, কিন্তু কোনোভাবেই তরুণরা ঝুঁকিমুক্ত নন। এ ভাইরাস তরুণদেরও হাসপাতালে পাঠাচ্ছে। অনেক তরুণ মারাও গেছেন। কাজেই সিদ্ধান্ত আপনার।

ভিডিও কনফারেন্সে সংস্থাটির প্রধান আরও বলেন, তরুণরা অবাধে ঘুরাফেরা ও প্রবীণদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন