ভারতে লকডাউন না মানলে জেল জরিমানা

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর পথে হাটছে মোদি সরকার। এরই মধ্যে দেশটির কেন্দ্র সরকার ‘জনতা কারফিউ’ জারি করেছে। তারপরও কারফিউ ভঙ্গের খবর পাওয়া যাচ্ছে। আর তাই এবার আরও কঠোর সিদ্ধান্ত ঘোষণা করল নরেন্দ্র মোদির সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, কেউ লকডাউন বা কারফিউ অমান্য করলে তাকে জেল ও জরিমানা করা হবে।

সোমবার এক টুইট পোস্টে অসন্তোষ প্রকাশ করে নরেন্দ্র মোদি বলেন, দেশের মানুষ কারফিউ আমলে নিচ্ছে না। তারা পরিস্থিতি বুঝতে পারছে না। এভাবে চলতে দেয়া যায় না।

টুইটারে মোদি আরও লিখেন, অনেক মানুষ এখনও লকডাউনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না। দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। আমি রাজ্য সরকারগুলোকেও অনুরোধ করছি যাতে সব রাজ্যগুলোতেই এই সব নির্দেশিকা মেনে চলার বিষয়টি নিশ্চিত করা যায়।

এদিকে মোদির টুইটের পরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের বিভিন্ন রাজ্যকে লকডাউন কার্যকর করতে কঠোর পন্থা অবলম্বনের নির্দেশ দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, যে বা যারা সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করবে, জনতা কারফিউ ভঙ্গ করবে, তাদেরকে ১ থেকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায়ের ব্যাপারেও নির্দেশনা দেয় কেন্দ্রীয় সরকার। সূত্র: আনন্দবাজার

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026