চীনে এবার হান্তাভাইরাসে ১ জনের মৃত্যু
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসেরই একটি অংশ হান্তাভাইরাস। ইঁদুর, কাঁঠবিড়ালীদের শরীরে এ ভাইরাস পাওয়া যায়। যদি কেউ এ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, বমি, পেটে ব্যথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে।
করোনাভাইরাসে হাসফাস করছে বিশ্ব। চীনের উহান শহরের উৎপত্তি হওয়া করোনাভাইরাসে পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে মৃত্যুর বার্তা। মহামারী করোনার প্রভাব কিছুটা কমলেও এখনো ঝুঁকিমুক্ত নয় চীন। তারপরও দেশটি চেষ্টা করছে করোনার আঘাতের ক্ষত সারিয়ে উঠতে। কিন্তু করোনার ঘাঁ শুকানোর আগেই এবার দেশটিতে আঘাতে হেনেছে ‘হান্তাভাইরাস’। এ ভাইরাসে এরই মধ্যে চীনে একজনের মৃত্যুও হয়েছে।
২৩ মার্চ দেশটির ইউনান প্রদেশে হান্তাভাইরাস আবিষ্কার করা হয়। এ ঘটনায় আবারও নড়েচড়ে বসেছে চীন। এরই মধ্যে ইউনান প্রদেশে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা।
দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসেরই একটি অংশ হান্তাভাইরাস। ইঁদুর, কাঁঠবিড়ালীদের শরীরে এ ভাইরাস পাওয়া যায়। এ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, বমি, পেটে ব্যথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে।
চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, দেশটির শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে যাওয়ার পথে যাত্রীবাহী বাসে এক ব্যক্তির মৃত্যু হয়। পরে পরীক্ষা করে মৃত ব্যক্তির শরীরে হান্তাভাইরাস পাওয়া যায়। এরপর ওই বাসের বাকী যাত্রীদেরও পরীক্ষা করা হয়। এখন তারা চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন।
টাইমস/এসএন