বেলজিয়াম প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের ‘গার্ড অব ডিজঅনার’ (ভিডিও)

করোনাভাইরাস প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ এনে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সামনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন রাজধানী ব্রাসেলসের একটি হাসপাতালের চিকিৎসকরা। দ্য গার্ডিয়ানের প্রকাশিত এ সংক্রান্ত এক ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনে এলে পেছনফিরে ‘গার্ড অব ডিজঅনার’ দেন স্বাস্থ্যকর্মীরা।

শত শত চিকিৎসাকর্মীর এমন ‘প্রতিবাদী পিঠ’ দেখে ফিরে যেতে হয়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেসকে। খবরে বলা হয়- করোনা ছড়িয়ে পড়ার পর এই প্রথম ব্রাসেলেসের সেন্ট পিটার হাসপাতালে যান সোফি উইলমেস। গাড়িতে করে প্রধানমন্ত্রী যখন হাসপাতালের রাস্তা দিয়ে ভেতরে ঢোকেন, তখন চিকিৎসকেরা উল্টোমুখ করে পাশাপাশি দাঁড়িয়ে ‘গার্ড অব ডিজঅনার’ দেন।

প্রতিবাদী ডাক্তাররা জানিয়েছেন, করোনা সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় তারা এভাবে মৌন প্রতিবাদ করেছেন। এছাড়াও দেশটিতে করোনা শুরু হওয়ার পর সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মঘণ্টা বাড়ানোয় তারা আরও ক্ষেপে যান।

এভাবে ‘অপমানিত’ হওয়ার পর উইলমেস নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “আমি মনে করছি এই প্রতিবাদের অর্থ আলোচনায় বসার আহ্বান। মহামারীর পর সবই পাল্টে যাবে।”

২০১৯ সালে দায়িত্ব নেয়ার আগে সোফি উইলমেস বেলজিয়ামের বাজেটমন্ত্রী ছিলেন। চার বছরের দায়িত্বে স্বাস্থ্য খাতে অনেক ব্যয় কমান তিনি। চিকিৎসকরা মনে করেন, প্রশাসনের সিদ্ধান্তহীনতা করোনা মোকাবেলায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এনিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।

বেলজিয়াম প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের ‘গার্ড অব ডিজঅনার’ ভিডিও

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026
img
বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুরুল হক নুর Feb 07, 2026
img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026