© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১৫

শেয়ার করুন:
ভারতে বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১৫
international-desk
১২:২৬ এএম | ০৮ আগস্ট, ২০২০

এবার ভারতের কেরালার কোঝিকোড বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট।

এবার ভারতের কেরালার কোঝিকোড বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভির খবর অনুযায়ী দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে ওই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে বিমানটির পাইলটসহ ১৫ নিহত হয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বলা হয়েছে, শুক্রবার রাত সোয়া ৮টার কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে ল্যান্ড করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে একটি খাদে পড়ে যায় বিমানটি।

বিজেপি সাংসদ কে জে অ্যালফোনস এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই বিমানে ১০ জন শিশুসহ ১৮৪ জন যাত্রী ছিলেন। এছাড়া দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু সদস্য ছিলেন বিমানটিতে।

এনডিটিডি আরও জানায়, এদিন দুপুরে দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড বিমান বন্দরে রানওয়েতে ছিটকে পড়ে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন