© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

শেয়ার করুন:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত
international-desk
০২:৫৯ পিএম | ১০ আগস্ট, ২০২০

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি নিজেই নিজের করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছেন।

সোমবার এক টুইটার পোস্টে প্রণব মুখার্জি লিখেন- ‘আমি কোভিড-১৯ পজিটিভ।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রণব মুখার্জি তার টুইট বার্তায় জানিয়েছেন, তিনি অন্য একটি কারণে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সেখানে করোনা পরীক্ষা করে তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।

করোনা পজিটিভ হওয়ার পর প্রণব মুখার্জি টুইট বার্তায় বলেন, আমি অনুরোধ করব, যারা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে। তারা যেন নিজেদের করোনা টেস্ট করিয়ে নেন এবং সবাই যেন সেলফ আইসোলেশনে থাকেন।

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ছাড়িয়েছে। মহামারী এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪৪ হাজার ৪৬৬ জন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন