বিশ্বে করোনার ছোবলে ৯ লাখ ১৯ হাজার মানুষের প্রাণহানী

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এ মহামারিতে বিশ্বে ৯ লাখ ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যানের নির্ভরযোগ্য ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার প্রকৃত সংখ্যা ৯ লাখ ১৯ হাজার ৭০৩ জন।

পরিসংখ্যানে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ১২২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লাখ ৯৭ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের দিক থেকেও সবার ওপরে রয়েছে মার্কিন মুলুক। এখন পর্যন্ত দেশটিতে ৬৬ লাখ ৩৬ হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া করোনা আক্রান্তের সংখ্যার দিকে থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। আর করোনায় মৃত্যুর হিসেবে ভারতের অবস্থান তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭ হাজার ৫০৬ জন। আক্রান্ত হয়েছেন ৪৬ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন।

ভারতের পরেই করোনায় আক্রান্তের হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তবে ল্যাতিন এ দেশটি করোনায় মৃতের সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ব্রাজিলে করোনায় মারা গেছে ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন। আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৮ জন।

এছাড়া করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। মৃতের সংখ্যা ৭০ হাজার ১৮৩ জন। আক্রান্ত হয়েছে অন্তত ৬ লাখ ৫৮ হাজার ২৯৯ জন।

তবে আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৫১ হাজার ৮৭৪ জন। মৃতের সংখ্যা ১৮ হাজার ৩৬৫ জন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নেটদুনিয়ায় ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ট্রেলার Feb 04, 2026
img
নারী ক্রিকেটারদের জন্য এইচপি প্রোগ্রাম শুরু, কবে কারা সুযোগ পাচ্ছেন Feb 04, 2026
img
প্রথমবারের মতো আজ ফরিদপুরে জনসভায় যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আজ Feb 04, 2026
img
ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন ফাইল সরাল মার্কিন বিচার বিভাগ Feb 04, 2026
img
৭ লাখ ৬৭ হাজার প্রবাসীর ঠিকানায় পৌঁছেছে পোস্টাল ব্যালট Feb 04, 2026
img
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন Feb 04, 2026
img
নিলামে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 04, 2026
img
এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির Feb 04, 2026
img

বরিশালে তারেক রহমানের সমাবেশ

মঞ্চের নিরাপত্তায় বিজিবি-পুলিশ ও ডিবি Feb 04, 2026
img
ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস Feb 04, 2026
img
বিএনপি প্রার্থীসহ ৬ জনকে শোকজ Feb 04, 2026
img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026