ব্রাজিলের খনিতে বাঁধ ভেঙে নিহত ৩৪

ব্রাজিলে আকরিক খনির বাঁধ ভেঙে নিহতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ১৭০ জনকে। বার্তা সংস্থা থমসন রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার দেশটির মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। খনিটির সত্ত্বাধিকারী ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ‘ভেল’।

খবরে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শ্রমিক। ঘটনার সময় তারা বাঁধসংশ্লিষ্ট ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাচ্ছিলেন। এ ঘটনায় ১৭০ জনকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে,উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ঘটনার পর দ্রুত অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। তবে বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধির পাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

উল্লেখ্য, তিন বছর আগে একই অঞ্চলে এ ধরনের অপর এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। ওই বাঁধের মালিকানায় ভ্যালি’র সঙ্গে যৌথভাবে ছিলো বিএইচপি বিলিটন নামে একটি কোম্পানি।

টাইমস/এসআর

Share this news on:

সর্বশেষ

img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026