ভারত: টাকা দিলে সৎকার, না দিলে হাসপাতালে পড়ে থাকছে লাশ

করোনা তাড়াতে গো-মূত্রের দোকান, কালোবাজারে চড়া দামে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিক্রির বিতর্কের পরে এবার ভারতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের সৎকারের জন্য নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। সৎকার সংস্থাগুলোর চাহিদা মতো টাকা দিতে না পারলে করোনায় মৃত ব্যক্তির দেহ দিনের পর দিন পড়ে থাকছে হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত বেসরকারি হাসপাতালে লাশের সারি জমতে শুরু করেছে। এসব হাসপাতাল বিভিন্ন সৎকার সংস্থার সঙ্গে করোনায় মৃত ব্যক্তির পরিবারকে যোগাযোগ করিয়ে দেয়। পরে মৃত ব্যক্তির পরিবারের কাছে লাশ সৎকারের বিনিময়ে ১৫ থেকে ২০ হাজার টাকা দাবি করছে সৎকার সংস্থাগুলো। অনেক পরিবার এ টাকা দিতে পারছে না। ফলে তাদের মৃত স্বজনের লাশ দীর্ঘদিন পড়ে থাকছে হাসপাতালে।

করোনায় মৃত ব্যক্তির সৎকার বিনামূল্যে করার জন্য ভারতীয় সরকারের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে করোনায় মৃত ব্যক্তির সৎকারের দায়িত্ব বেসরকারি হাসপাতালই নেবে। কিন্তু সরকারের এই নির্দেশনা মানছেনা হাসপাতালগুলো।

কলকাতার হাওড়া এলাকায় করোনায় মারা যাওয়া এক ব্যক্তির স্বজন জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে বিল পরিশোধের সময় তাদেরকে সৎকারের জন্য আলাদা ১৫ হাজার টাকা দেয়ার কথা বলা হয়েছে। এমনকি এটাও জানানো হয়, ওই টাকা দিলেই লাশ চুল্লিতে ঢুকানো হবে এবং শেষ সময় পর্যন্ত সৎকার দেখারও সুযোগ পাবে পরিবারের লোকজন।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মৃত এক করোনা রোগীর ছেলে বলেন, বাবা দ্রুত সুস্থ হয়ে উঠবেন ভেবে বেসরকারি হাসপাতালে গিয়েছিলাম। তারা ৬ দিনে ৪ লাখ টাকা বিল করেছে। এরপরও তারা সৎকারের জন্য আলাদা ১৫ হাজার টাকা চেয়েছে। ওই টাকা দিতে না পারায় লাশ হাসপাতালের করিডোরে ফেলে রাখা হয়। পরে পরিচিত একজন ধরে ৫ হাজার টাকায় সৎকারের ব্যবস্থা করেছি।

এদিকে যেসব বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, তারা এ নিয়ে কোনো কথা বলতে চাইছে না। এছাড়া সরকারি পুর-প্রশাসক কর্তৃপক্ষও এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছেন।

এব্যাপারে আমরি গ্রুপের সিইও তথা অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট রূপক বড়ুয়া বলেন, কোভিডে মারা যাওয়া ব্যক্তির সৎকারের ব্যাপারে সরকারি নিয়ম রয়েছে। অ্যাম্বুলেন্স খরচসহ কোভিডে মৃত ব্যক্তির সৎকারে সরকারি হিসেবে ৫ হাজার টাকা খরচ নেয়া হচ্ছে। তবে যদি কেউ বেশি টাকা দাবি করে থাকে, সেটা অন্যায়। এ বিষয়ে খোঁজ নিয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026
img
হঠাৎ পুলিশের এমন আগ্রাসীমনোভাবের কারণ কী: আজহারী Feb 07, 2026
img
ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি আরাঘচির Feb 07, 2026
img
মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ্টা Feb 07, 2026
img
দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি: চরমোনাই পীর Feb 07, 2026