রাশিয়ার উদ্ভাবিত করোনার দ্বিতীয় টিকা ‘এপিভ্যাককরোনা’র অনুমোদন

প্রাথমিক পরীক্ষার পর এবার দ্বিতীয় আরেকটি করোনার টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির সাইবেরিয়ার ভিক্টর ইন্সটিটিউট এ টিকা উদ্ভাবন করেছে। দ্বিতীয় টিকার নাম ‘এপিভ্যাককরোনা’।

বুধবার একটি সরকারি বৈঠকে আনন্দের সঙ্গে এই নতুন এ দ্বিতীয় টিকা উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

টিকা উদ্ভাবনকারী রাশিয়ান প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত মাসে মানবদেহে দ্বিতীয় এ করোনার টিকার সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। যদিও পরীক্ষার ফল এখনও প্রকাশ করার সময় হয়নি বলে দাবি প্রতিষ্ঠানটির।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক মন্তব্যে পুতিন বলেন, করোনা প্রতিরোধে সক্ষম প্রথম ও দ্বিতীয় টিকার উৎপাদন আমাদের বাড়াতে হবে। বিদেশি অংশীদারদের সঙ্গে আমরা সহযোগিতা অব্যাহত রাখতে চাই।

ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেন, বিদেশেও এ টিকার প্রচার চালানো হবে। প্রাথমিক পর্যায়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী ১০০ স্বেচ্ছাসেবকের ওপর টিকাটির পরীক্ষা চালানো হয়েছে।

এর আগে রাশিয়া করোনার প্রথম টিকার অনুমোদন দিয়েছে। যার নাম ‘স্পুটনিক-৫’।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই তাদের কৃষক কার্ড দেবো : তারেক রহমান Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন : শফিকুর রহমান Feb 04, 2026
img
তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল: জামায়াত নেত্রী Feb 04, 2026
img
আবার প্রেমে পড়লেন শমিতা শেঠি! Feb 04, 2026
img
প্রত্যাখ্যান করা স্টার্টআপের আয় শুনে আমান- ‘মারো আমাকে!’ Feb 04, 2026
img
৭ বছর পর আবারও পর্দায় ফিরছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা! Feb 04, 2026
img
মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ সংগীতশিল্পী প্রীতম হাসান Feb 04, 2026
img
ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন নাহিদ ইসলাম Feb 04, 2026
img
বিসিবির সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কোয়াবের Feb 04, 2026
img
আমার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা ৩ জন: চমক Feb 04, 2026
img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026