© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানে নিহত ১৩ : বাড়িঘর বিধ্বস্ত

শেয়ার করুন:
আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানে নিহত ১৩ : বাড়িঘর বিধ্বস্ত
international-desk
০৫:৩১ পিএম | ১৭ অক্টোবর, ২০২০

আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানের ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার আজারবাইজানের গ্যাঞ্জা শহরে এ হামলা চালায় আর্মেনিয়া। হামলায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানের ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার আজারবাইজানের গ্যাঞ্জা শহরে এ হামলা চালায় আর্মেনিয়া। হামলায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজারবাইজানের প্রকিকিউটর জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গ্যাঞ্জার একটি আবাসিক ভবনে আঘাত করে। এসময় ওই ভবনের ১৩ বাসিন্দা নিহত হন। আহত হন আরও ৪০ জন।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সহকারী হিকমত হাজিয়েভ টুইট পোস্টে জানিয়েছেন, আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একই দিনে আজারবাইজানের ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

এদিকে আজারবাইজানের বেসামরিক লোকজনের বসবাসের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে তুরস্ক। তুর্কি সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আর্মেনিয়া বেসামরিক লোকজনকে টার্গেট করে হামলা চালাচ্ছে। আর এটাই তাদের অপকৌশল।

তবে আজারবাইজানের গ্যাঞ্জা শহরে ক্ষেপণাস্ত্র হামলার বিষয় অস্বীকার করে আর্মেনিয়া সরকার জানিয়েছে, আজারবাইজান মিথ্যা দোষারোপ করছে। বরং আজারি বাহিনী নাগার্নো-কারাবাখের স্টেপানাকার্টে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে বহু বেসামরিক লোকজন হতাহত হয়েছে।

আল জাজিরা বলছে, শনিবার ভোরে গ্যাঞ্জা শহরে আর্মেনিয়ার ছোড়া দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এছাড়া তৃতীয় ক্ষেপণাস্ত্রটি মিঙ্গেসেভির শহরে আঘাত হানে। আর্মেনিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় এক দিনেই বহু লোকের প্রাণহানী ঘটেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন