© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসী হামলায় ১২ পাক সেনা নিহত : ইরানের কঠোর নিন্দা

শেয়ার করুন:
সন্ত্রাসী হামলায় ১২ পাক সেনা নিহত : ইরানের কঠোর নিন্দা
international-desk
০৮:৪৩ পিএম | ১৮ অক্টোবর, ২০২০

পাকিস্তান সেনাদের ওপর এ হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলায় রাষ্ট্রীয় তেল-গ্যাস উন্নয়ন কোম্পানীর বহরে হামলায় ১২ সেনা নিহত হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাদের ওপর এ হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন পাকিস্তানের সেনাদের টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, মদদদাতা, সমর্থক এবং অর্থ ও অস্ত্র সরবরাহ কার্যক্রমের বিরুদ্ধে এই অঞ্চলের সবগুলো দেশকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের মদদদাতাদের বিরুদ্ধে লড়াই করার এখনই সময়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদার জেলা এবং উত্তর ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকায় পৃথক দুটি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ১২ সদস্য নিহত হন। এ হামলায় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানসহ মুসলিম বিশ্বের নেতারা।

টাইমস/এসএন

মন্তব্য করুন