মডেল হতে চাওয়া বাংলাদেশী বংশোদ্ভুত অস্ট্রেলীয় তরুণী খুন

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি বংশোদ্ভূত সাবাহ হাফিজ (২৩) নামে এক মডেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ১৪ অক্টোবর সিডনির ওয়েন্টওর্থভিলের লেন স্ট্রিটের একটি বাসা থেকে পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করেছে। উঠতি মডেল হিসেবে অস্ট্রেলিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন সাবাহ।

অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সাবাহ হাফিজের স্বামী অস্ট্রেলিয়ান অ্যাডাম কিউরটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ বছর বয়সী কিউরটনকে বৃহস্পতিবার দেশটির মারৌব্রার অ্যাস্টারি কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ অক্টোবর রাত আনুমানিক দুইটার দিকে অস্ট্রেলীয় পুলিশের জরুরি সেবায় কল করেন জ্যাক উইলসন নামের এক ব্যক্তি। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে জ্যাক বাংলাদেশী বংশোদ্ভুত মডেল সাবাহ হাফিজের বাসায় যান। পুলিশ ওই বাসায় গিয়ে সাবাহর লাশ উদ্ধার করে।

নিহত তরুণীর বাবা জানিয়েছেন, আমার সঙ্গে কখনও অ্যাডামের সাক্ষাৎ হয়নি। তবে আমি মনে করি, এই জুটি কয়েক বছর আগে বিয়ে করেছিল। মডেল হওয়ার আকাঙ্খা নিয়ে নিজেকে প্রস্তুত করছিলো সাবাহ। সে শোবিজে কাজ করার স্বপ্ন দেখতো। কিন্তু তার স্বপ্ন পুরণ করতে দেয়া হলো না।

সিডনি পুলিশের উধ্বর্তন কর্মকর্তা সুপার সাইমন গ্লাসার বলেছেন, হত্যার আগে সাবাহকে শারীরিক নির্যাতন করা হয়েছিল বলে প্রমাণ মিলেছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, সাবাহ'র বাবা বাংলাদেশি বংশোদ্ভূত সোহান হাফিজ ময়মনসিংহের বাসিন্দা। প্রায় ৪৩ বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান সোহান হাফিজ। সিডনির ওয়েন্টওর্থভিলের পাশেই পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026
img
৩০০ টাকা ঘুষ নিয়ে চাকরি হারালেন ইসি কর্মকর্তা শুধাংশু Feb 05, 2026
img
জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম Feb 05, 2026