© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনে তৈরি গ্রেনেড কাশ্মীরে উদ্ধার

শেয়ার করুন:
চীনে তৈরি গ্রেনেড কাশ্মীরে উদ্ধার
international-desk
০৮:৫০ পিএম | ০২ জানুয়ারি, ২০২১

ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলা থেকে চীনের তৈরি তিনটি বিশেষ গ্রেনেড উদ্ধার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ টিম এ গ্রেনেড উদ্ধার করে।

শুক্রবার (২ জানুয়ারি) বারামুল্লা জেলা থেকে এক ব্যক্তিকে আটকের পর তার কাছ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, বারামুল্লা জেলার পুলিশ কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেছেন, এই ধরণের গ্রেনেড বা হাতবোমা জম্মু-কাশ্মীরে এই প্রথম পাওয়া গেল। এর আগে কখনো এধরণের অত্যাধুনিক গ্রেনেড কাশ্মীরে পাওয়া যায়নি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন