© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ শুরু

শেয়ার করুন:
যুক্তরাজ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ শুরু

ছবি- সংগৃহিত

international-desk
০৮:০৭ পিএম | ০৪ জানুয়ারি, ২০২১

যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে যুক্তরাজ্যের ১ কোটি মানুষকে এই ভ্যাকসিন দেয়া হবে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়েছে। দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বাড়ছে লাশের সারি। এমন পরিস্থিতিতে দেশটিতে ভ্যাক্সিনেশন কার্যক্রম জোরদার করতে চলেছে বরিস জনসনের সরকার।

ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৫৩ লাখ ডোজ ভ্যাকসিন প্রস্তুত রয়েছে। প্রথম ধাপে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এই ভ্যাকসিন যারা আগে পাবেন, তাদের তালিকাও প্রস্তুত করেছে ব্রিটিশ সরকার।

এদিকে ব্রিটেনজুড়ে নতুন ধরনের করোনা সংক্রমণ বাড়তে থাকায় সোমবারের মধ্যে দেশজুড়ে ফের লকডাউন জারির দাবি জানিয়েছেন বিরোধী দলগুলো।

টাইমস/এসএন

মন্তব্য করুন