© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মত ট্রাম্প

শেয়ার করুন:
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মত ট্রাম্প
international-desk
০৪:৩৯ পিএম | ০৭ জানুয়ারি, ২০২১

অবশেষে পরাজয় মেনে নিয়ে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা’ হস্তান্তরের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার কংগ্রেসে জো বাইডেনের বিজয় ঘোষণার পর ট্রাম্প নিজের পরাজয় মেনে নেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্প এক বার্তায় বলেন, নির্বাচনের ফলাফলের সঙ্গে একমত না হলেও আগামী ২০ জানুয়ারি নিয়ম অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করা হবে। ট্রাম্প আরও বলেন,আমেরিকাকে মহান হিসেবে গড়ে তোলার লড়াইয়ের এটি শুরু মাত্র।

এর আগে বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান। এ ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং আরও অনেকে আহত হয়। এসময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবারও শুরু হয়।

টাইমস/এসজে

মন্তব্য করুন