করোনার নকল টিকা তৈরির হোতা গ্রেপ্তার
পানি ও স্যালাইন দিয়ে করোনাভাইরাসের নকল টিকা বানানোর মূল হোতাকে গ্রেফতার করেছে চীন। তাঁর নাম কং। ইতোমধ্যেই কং ৫৮ হাজার ভ্যাকসিন বানিয়েছেন। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পানি ও স্যালাইন দিয়ে করোনাভাইরাসের নকল টিকা বানানোর মূল হোতাকে গ্রেপ্তার করেছে চীন। তাঁর নাম কং। ইতোমধ্যেই কং ৫৮ হাজার ভ্যাকসিন বানিয়েছেন। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের আগস্টের দিকে কং ও তাঁর দল সিরিঞ্জ বোতলের ভেতরে স্যালাইন ও মিনারেল পানি ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। এভাবে তাঁরা ২৭ লাখের বেশি ডলার হাতিয়ে নেন। গত বছরের নভেম্বর মাসে নকল টিকার ৬০০ ডোজ হংকংয়ে পাঠানো হয়। আসল প্রস্তুতকারকদের অভ্যন্তরীণ চ্যানেলগুলো ব্যবহার করে নকল এই টিকাগুলো বিক্রি করা হয়েছিল।
করোনার টিকাসংক্রান্ত জালিয়াতি নিয়ে দেশটিতে ৭০ জনকে আটক করা হলো। ২০টির বেশি জালিয়াতির মামলায় তাঁদের আটক করা হয়। এদিকে নকল টিকা কেলেঙ্কারির ঘটনা বন্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে বেইজিং।
টাইমস/এসজে/এসএন