© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কংগ্রেসের প্রার্থী তালিকায় নেই প্রিয়াঙ্কা

শেয়ার করুন:
কংগ্রেসের প্রার্থী তালিকায় নেই প্রিয়াঙ্কা
international-desk
০৯:৫০ এএম | ০৮ মার্চ, ২০১৯

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকায় ১৫ জনের নাম ঘোষণা করেছে কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। প্রার্থীদের মধ্যে ৪ জন গুজরাটের আর ১১ জন উত্তরপ্রদেশের। এরমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার বর্তমান আসন অমেঠি থেকেই লড়াই করবেন। তার মা তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী লড়বেন রায় বরেলি কেন্দ্র থেকে।

আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকায় ১৫ জনের নাম ঘোষণা করেছে কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। প্রার্থীদের মধ্যে ৪ জন গুজরাটের আর ১১ জন উত্তরপ্রদেশের।

এরমধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার বর্তমান আসন অমেঠি থেকেই লড়াই করবেন। তার মা তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী লড়বেন রায় বরেলি কেন্দ্র থেকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে অমেঠি ও রায়বরেলি এই দুই আসন থেকেই জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থীরা।

প্রথম প্রার্থী তালিকায় ১৫ জনের যে নাম ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর নাম উল্লেখ নেই। সম্প্রতি সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন তিনি। পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন।

এর আগে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে, প্রিয়াঙ্কা গান্ধী তার মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বরেলি থেকে এবার লড়াই করতে পারেন।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন