নিউজিল্যান্ডের টিভি রেডিওতে প্রচার হবে আজান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জাতীয় টিভি ও রেডিওতে জুমার নামাজের আজান প্রচার করা হবে।

বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনকালে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর বিবিসির।

এছাড়াও ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের উদ্দেশ্যে শুক্রবার দেশব্যাপী দুই মিনিট রাষ্ট্রীয় নীরবতা এবং স্মরণসভার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের শোকে সংহতি জানাতে বুধবার ক্রাইস্টচার্চের কাশ্মীর স্কুল পরিদর্শন করেন জেসিন্ডা। ওই হামলায় এ স্কুলের দুই শিক্ষার্থী হামজা মুস্তাফা ও সাঈদ মিলন এবং প্রাক্তন শিক্ষার্থী তারিক ওমর নিহত হয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

এ সময় তিনি বলেন, শুক্রবার তাদের (নিহতদের) উদ্দেশ্যে দুই মিনিটের নীরবতা পালন এবং টিভি নিউজিল্যান্ড ও রেডিও নিউজিল্যান্ডের মাধ্যমে আজানও সম্প্রচার করা হবে।

তিনি আরও বলেন, মসজিদে হামলাকারীর নাম কখনো যেন উচ্চারণ করা না হয়। হামলাকারীকে যেন স্মৃতিতেও জায়গা দেয়া না হয়।

১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় এক বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্টের হামলায় প্রাণ হারান ৫০ জন মুসলমান। যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছে।

 

টাইমস/এএস

Share this news on:

সর্বশেষ

img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026
img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026