© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তর প্রদেশে হাসপাতালের আইসিউতে রোগীকে গণধর্ষণ

শেয়ার করুন:
উত্তর প্রদেশে হাসপাতালের আইসিউতে রোগীকে গণধর্ষণ
international-desk
০৬:১৩ পিএম | ২৫ মার্চ, ২০১৯

ভারতের উত্তর প্রদেশে আবার সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। যে হাসপাতালে রোগী সুস্থ হওয়ার জন্য ভর্তি হয় সেই হাসপাতালে রোগীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।   রোববার উত্তর প্রদেশের মিরুটে আইসিইউতে চিকিৎসাধীন এক নারীকে ওই হাসপাতালের তিন কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজারের।

ভারতের উত্তর প্রদেশে আবার সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। যে হাসপাতালে রোগী সুস্থ হওয়ার জন্য ভর্তি হয় সেই হাসপাতালে রোগীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে।  

রোববার উত্তর প্রদেশের মিরুটে আইসিইউতে চিকিৎসাধীন এক নারীকে ওই হাসপাতালের তিন কর্মচারীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। খবর আনন্দবাজারের।

ধর্ষিতার স্বামী পুলিশের কাছে অভিযোগ করেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তার স্ত্রী হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

তিনি আরও জানান, ঐ দিন তাকে প্রথমে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। এরমধ্যেই হাসপাতালের তিন কর্মী আইসিইউ-তে ঢুকে তাকে ধর্ষণ করে। রোববার সকালে জ্ঞান ফেরার পর ঐ নারী দেখেন তার বেডে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে রয়েছে এক ওয়ার্ডবয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অভিযোগ অনুযায়ী, যে সময়টা উল্লেখ করা হয়েছে, সে সময় আইসিইউয়ের সিসিটিভি বন্ধ করা ছিল। ফলে ওই সময়ে কি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সত্যিই গণধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা জানতে ভিকটিমের শারীরিক পরীক্ষা করা হবে। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

টাইমস/এএস/এসআই

মন্তব্য করুন