নরেন্দ্র মোদি হিংস্র লোক: ইমরান খান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একজন হিংস্র লোক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে তিনি পুলওয়ামা হামলাসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ভারত যুদ্ধ নেশায় মত্ত। লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে আমি এখনো যেকোনো পরিস্থিতির আশঙ্কা করছি।

ইমরান খান বলেন, ফের তারা কোনো উসকানি দিতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন হিংস্র ব্যক্তি। তিনি উভয় দেশকে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিলেন।

পুলওয়ামার ঘটনাকে ব্যবহার করে মোদি সরকার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল অভিযোগ করে ইমরান বলেন, পুলওয়ামার হামলা মোদির মুসলিম বিরোধী মনোভাব এবং কাশ্মীর বিষয়ে তাদের কঠোর পলিসির অবধারিত ফল।

জঙ্গি সংগঠন জইশে মোহাম্মদের সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সম্পর্ক নেই বলে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিসংগঠনগুলোর বিরুদ্ধে অতীতের যে কোনো সময়ের চেয়ে পাকিস্তান এখন কঠোর অবস্থানে রয়েছে।

নয়া পাকিস্তানে জঙ্গিদের কোনো ঠাঁই হবে না। পাকিস্তানে জঙ্গিদের নির্মূলে ক্রেকডাউন চলছে। জঙ্গি দমনে এখন আমরা যত পদক্ষেপ নিয়েছি, অতীতের কোনো সময় এমন হয়নি।

ব্রিটিশ দৈনিককে দেয়া সাক্ষাৎকারে ইমরান খান পাকিস্তানের অর্থনৈতিক বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে আমরা বদ্ধপরিকর। চীন সবসময় পাকিস্তানকে সহযোগীতা করছে। এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই, তবে পাকিস্তান চীনের ক্লায়েন্ট হয়ে গেছে এ ধারণা ঠিক নয়।

সূত্র: জিও নিউজ ও এক্সপ্রেস নিউজ।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে : আসিফ মাহমুদ Feb 07, 2026
img
সাংবাদিকদের মারধর, নিন্দা ও প্রতিবাদ জামায়াতের Feb 07, 2026
img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026