© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট গণনার চাপে ২৭২ কর্মীর মৃত্যু

শেয়ার করুন:
ভোট গণনার চাপে ২৭২ কর্মীর মৃত্যু
international-desk
০৯:৩৯ এএম | ২৯ এপ্রিল, ২০১৯

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় একদিনে অনুষ্ঠিত নির্বাচনে অতিরিক্ত পরিশ্রমে অন্তত ২৭২ নির্বাচনী কর্মী নিহত হয়েছেন। নির্বাচনের ১০ দিন পর অতিরিক্ত শ্রমজনিত অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই দীর্ঘ সময় ধরে হাত দিয়ে লাখ লাখ ব্যালট পেপার গণনা করে ক্লান্তিজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া অসুস্থ রয়েছেন আরও প্রায় দুই হাজার জন। রোববার এ খবর তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। খবর রয়টার্সের।

বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় একদিনে অনুষ্ঠিত নির্বাচনে অতিরিক্ত পরিশ্রমে অন্তত ২৭২ নির্বাচনী কর্মী নিহত হয়েছেন। নির্বাচনের ১০ দিন পর অতিরিক্ত শ্রমজনিত অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই দীর্ঘ সময় ধরে হাত দিয়ে লাখ লাখ ব্যালট পেপার গণনা করে ক্লান্তিজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছিলেন।

এছাড়া অসুস্থ রয়েছেন আরও প্রায় দুই হাজার জন। রোববার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। খবর রয়টার্সের।

১৭ এপ্রিল প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট, জাতীয় ও আঞ্চলিক পার্লামেন্টের ভোট একদিনে গ্রহণ করা হয়। প্রায় সাড়ে ১৭ হাজার দ্বীপের এ দেশে একদিনেই এত বড় নির্বাচন নজিরবিহীন।

নির্বাচনে ১৯ কোটি ৩০ লাখ ভোটারের মধ্যে ৮০ শতাংশ ভোট দেয়। দেশজুড়ে আট লাখ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটারদের প্রত্যেকে ভোট দিতে পাঁচটি ব্যালট পেপার ব্যবহার করেন।

কিন্তু পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত একটি দেশে আট ঘণ্টায় এ ভোটগ্রহণ একই সঙ্গে বিশাল কর্মযজ্ঞ ও কর্মকর্তাদের জন্য প্রাণঘাতী বলে প্রমাণিত হয়।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন