© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার ঈদ

শেয়ার করুন:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মঙ্গলবার ঈদ
international-desk
১০:৩৯ পিএম | ০৩ জুন, ২০১৯

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এছাড়া এ দিন মধ্যাপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপন হবে।

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এছাড়া এ দিন মধ্যাপ্রাচ্যের অন্যান্য দেশেও ঈদ উদযাপন হবে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় আরবের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়।

রাজকীয় এক ফরমানের মাধ্যমে সৌদি সরকার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। চাঁদ দেখা অনুসারে এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলমানরা ২৯টি রোজা রেখেছেন।

এদিকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানসহ আরো কয়েকটি দেশ ঘোষণা দিয়েছে যে, আগামী ৫ জুন (বুধবার) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলছে, রমজান মাসের শেষ দিন মঙ্গলবার এবং পরদিন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আরবি ভাষার দৈনিক আল মোয়াতেন বলছে, ইন্দোনেশিয়ায় সোমবার চাঁদ দেখা যাবে না।

জাপান এবং মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটি আগামী বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে এক ঘোষণায় জানিয়েছে।

এদিকে পাকিস্তানও বলছে, আগামী বুধবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন