আমেরিকায় চীনা শিক্ষার্থীদের হয়রানি

আমেরিকায় পড়তে যাওয়া নিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষাবিদদের সতর্ক করেছে চীন সরকার। বর্তমানে দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক কার্যত তলানিতে। তার মধ্যে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে সিঙ্গাপুরে শাংগ্রি লা সম্মেলনে প্রবল ক্ষোভ জানিয়েছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গে।

সোমবার চীনের শিক্ষা মন্ত্রণালয় সরকারি টিভি চ্যানেলে জানিয়েছে, আমেরিকায় পড়াশোনা করতে গেলে নতুন বাধার মুখোমুখি হতে হচ্ছে চীনের ছাত্রছাত্রীদের। কখনও তাদের ভিসার মেয়াদ কমিয়ে দেয়া হচ্ছে, কখনও আবার ভিসার আবেদনই খারিজ করে দেয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্তায় আরও বলা হয়েছে, এর ফলে চীনা শিক্ষার্থীদের আমেরিকায় পাঠ্যক্রম শেষ করতে প্রবল সমস্যা হচ্ছে। শুধু ছাত্রছাত্রীই নয়, বিভিন্ন চীনা শিক্ষাবিদের সঙ্গেও মার্কিন অভিবাসন দপ্তর সম্প্রতি একই আচরণ করেছে বলে অভিযোগ চীন সরকারের।

চীনের শিক্ষা মন্ত্রণালয় আরো বলছে, ভবিষ্যতে যারা আমেরিকা গিয়ে পড়াশোনার কথা ভাবছেন, তারা যেন বিকল্প ব্যবস্থা ভেবে রাখেন।

বর্তমানে সাড়ে তিন লাখের বেশি চীনা শিক্ষার্থী আমেরিকায় পড়াশোনা করছেন। তা থেকে মার্কিন প্রশাসনের আয় হয় প্রায় ১৪০০ কোটি ডলার।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদক হু শিচিন টুইটারে অভিযোগ করেছেন, বেছে বেছে চীনা ছাত্রছাত্রী আর শিক্ষাবিদদের সঙ্গেই এমন আচরণ করছে মার্কিন প্রশাসন। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধের খেসারত দিতে হচ্ছে এসব শিক্ষার্থীদের।

চীনা সেনাবাহিনীর ‘স্পন্সর’ করা কোনো শিক্ষার্থী যেন আমেরিকায় পড়তে যাওয়ার ভিসা যাতে না পান, গত মাসেই মার্কিন কংগ্রেসে সেই সংক্রান্ত একটি আইন এনেছেন রিপাবলিকানরা।

তাদের দাবি, এই সব শিক্ষার্থীদের মাধ্যমেই আমেরিকার গোপন গোয়েন্দা তথ্য চীনে পাচারের ব্যবস্থা করে থাকে চীনা সেনা। যদিও এই অভিযোগ বরাবর অস্বীকার করে এসেছে বেইজিং।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এপস্টিন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026