মায়ের দ্বিতীয় বিয়েতে ফেসবুকে সন্তানের পোস্ট ‘বিবাহিত জীবনে সুখী হও মা’  

দ্বিতীয় বার বিয়ে করেছেন মা। তাতে কোনো রাগঢাক নেই সন্তানের। সগর্বে ফেসবুকে তা ঘোষণা করলেন ছেলে। জানিয়ে দিলেন, সমাজের তোয়াক্কা করেন না তিনি। কে কী বলবে তা নিয়ে একেবারেই মাথাব্যথা নেই তার। মা খুশি থাকুন, সুখে বিবাহিত জীবন কাটান, শুধু এইটুকুই চান তিনি।

ভারতের কেরালার কোল্লামের বাসিন্দা গোকুল শ্রীধর। সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআইয়ের কর্মী বলে ফেসবুকে নিজের পরিচয় দিয়েছেন তিনি।

মঙ্গলবার সেখানেই মায়ের সঙ্গে তার দ্বিতীয় স্বামীর ছবি পোস্ট করেন তিনি। তবে এই ছবি পোস্ট করা নিয়ে খানিকটা ইতস্ততও বোধ করছিলেন তিনি। নিজেই তা খোলাখুলি জানিয়েছেন।

ফেসবুকে গোকুল লেখেন, ‘আমার মায়ের বিয়ে ছিল। কিছু লেখা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারছিলাম না। কারণ এখনও বহু মানুষ রয়েছেন, যারা দ্বিতীয় বিয়ে ঠিক মেনে নিতে পারেন না। তাই অনুরোধ করছি, মনে সন্দেহ, ঘৃণা বা করুণা থাকলে, এই পোস্ট দেখবেন না।’

দিনের পর দিন শারীরিক নির্যাতনের শিকার হলেও, শুধুমাত্র তার জন্যই মা মুখ বুজে সব সহ্য করতেন বলে জানান গোকুল। এর জন্য আজও অপরাধ বোধে ভোগেন বলে খোলাখুলি স্বীকারও করে নেন।

তিনি জানান, ‘আমার জন্যই কখনও নিজের পরোয়া করেননি এই মহিলা। সর্বনাশা ওই বিয়েতে কম নির্যাতন সইতে হয়নি তাকে।মার খেয়ে কপাল ফেটে রক্ত ধরে ঝরত। তা সত্ত্বেও মুখ বুজে সব সহ্য করে নিতেন। এক বার জিজ্ঞাসা করেছিলাম, কেন সব সহ্য করতে? উত্তরটা এখনও কানে বাজে। মা বলেছিল, আমার জন্যই বেঁচে থাকা। তাই সবকিছু সইতে রাজি।’

তিনি আরও লেখেন, ‘যে দিন মায়ের হাত ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম, তখনই আজকের দিনটার কথা ভেবে নিয়েছিলাম। আমার মায়েরও কিছু স্বপ্ন ছিল, অনেক কিছু জয় করার ছিল, কিন্তু আমার জন্য সব বিসর্জন দেয় মা। মায়ের আত্মত্যাগ বলে বোঝানো যাবে না। তবে মনে হল এই গুরুত্বপূর্ণ দিনটা লুকিয়ে রাখা উচিত হবে না। বিবাহিত জীবনে সুখী হও মা।’

গোকুলের পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026