© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় বিধ্বস্ত বিমানের ১৩ আরোহীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
ভারতীয় বিধ্বস্ত বিমানের ১৩ আরোহীর মরদেহ উদ্ধার
international-desk
০৫:৫৯ পিএম | ১৪ জুন, ২০১৯

ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়ার ১০ দিনের মাথায় ওই বিমানের ১৩ জন আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় বিমানবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের ঘন জঙ্গল থেকে দেহগুলো উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ওই বিমানের ব্ল্যাকবক্সটিরও সন্ধান মিলেছে।

ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার কবলে পড়ার ১০ দিনের মাথায় ওই বিমানের ১৩ জন আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় বিমানবাহিনী সূত্রে খবর, বৃহস্পতিবার অরুণাচল প্রদেশের ঘন জঙ্গল থেকে দেহগুলো উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ওই বিমানের ব্ল্যাকবক্সটিরও সন্ধান মিলেছে।

এক বিবৃতিতে জানানো হয়, ওই দুর্ঘটনায় বিমান বাহিনীর কোনো সদস্যই জীবিত নেই। পর্বতারোহীসহ ১৫ সদস্যের একটি উদ্ধারকারী দল গত কয়েক দিন অরুণাচলের বিভিন্ন প্রান্তে ওই আরোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। দেহগুলি ছাড়াও ব্ল্যাক বক্সের ককপিট ভসেস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার-এর তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারের সাহায্যে ওই এলাকা থেকে মৃতদেহগুলো নিয়ে আসা হবে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন