বাইক দুর্ঘটনায় হবু স্বামীর মৃত্যু, আত্মহত্যা করলেন তরুণী

আসছে ঈদুল আজহার পরেই বিয়ের দিন ঠিক হয়েছিল জিনাত এবং আলি আকবরের। কিন্তু মঙ্গলবার রাতে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় আলির। হবু স্বামীর মৃত্যুর শোক সামলাতে না পেরে আলির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করলেন জিনাত। তার আগে বন্ধুদের হোয়াটসঅ্যাপ করে জানালেন ‘গুড বাই’।

পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর এলাকার একবালপুরে ঘটেছে এ ঘটনা। ২০ বছর বয়সী জিনাতের বাড়ি একবালপুর থানার ভূকৈলাশ রোডে। ১১ বছরের ভাইয়ের সঙ্গে একই ঘরে থাকতেন জিনাত।

বুধবার সকালে ভাই ঘুম থেকে উঠে দেখতে পায়, বিছানার ওপর সিলিং ফ্যানে গলায় ওড়না প্যাঁচানো বোনের প্রাণহীন দেহটা ঝুলছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ছেলের চিৎকারে জিনাতের মা পাশের ঘর থেকে আসেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এসএসকেএম হাসপাতালে।

পুলিশ আত্মহত্যার তদন্তে নেমে আলি আকবরের কথা জানতে পারে। গত বছর দুয়েক ধরে জিনাত এবং আলির মধ্যে প্রেমের সম্পর্ক।

জিনাতের বন্ধুরা পুলিশকে জানায়, দুই বছর প্রেমের সম্পর্ক চলছে আলি ও জিনাতের। তাদের সঙ্গে কয়েক বার দেখাও হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পড়াশোনা বন্ধ করেছিলেন জিনাত। তার বাবার মৃত্যু হয়েছে আগেই। কয়েক মাস আগেই পাশের হোসেন শাহ রোডের বাসিন্দা আলি আকবর ওরফে রাহুলের সঙ্গে বিয়ের কথা পাকা হয়। ঠিক হয় আগস্টে কোরবানি ঈদের পরই বিয়ে হবে।

পুলিশ জানায়, রোববার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় আলি। ভর্তি করা হয় এসএসকেএমে। বুধবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। খবরটা পৌঁছায় জিনাতের কাছে।

আলির মৃত্যুর খবর জানার পরই শাহিন নামে এক বান্ধবীকে হোয়াটসঅ্যাপে জিনাত লেখেন, ‘রাহুলের মৃত্যুর পর আমার বেঁচে থাকার কী মানে? আমিও মরব।’

বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্য এক বান্ধবীকে রাত ৩টা ৩৯ এবং ৩ টা ৪০ মিনিটে পর পর দুটি মেসেজ করেন জিনাত। তাতে লেখা— ‘গুড বাই।’

আলির মৃত্যুর কারণেই জিনাত আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশের তদন্ত কর্মকর্তারা। মোবাইলের মেসেজের সময় থেকে পুলিশের ধারণা ভোর রাতেই গলায় ফাঁস দিয়েছেন তিনি।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026