কাশ্মীর নিয়ে পাকিস্তানের পার্লামেন্টে জরুরি অধিবেশন

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দিয়েছে মোদি সরকার। জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নেয়া হয়েছে, রাজ্যকে দুই ভাগও করে ফেলা হয়েছে।

ভারতের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পাকিস্তানের জাতীয় সংসদের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। যৌথ এ অধিবেশনে ভারত সরকারের পদক্ষেপের মুখে পাকিস্তানের ভবিষ্যত করণীয় কী তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। খবর পার্সটুডের।

অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাতে চেয়েছিল এবং এ জন্য ভারতকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তারা আলোচনার প্রস্তাবকে দুর্বলতা হিসেবে নিয়েছে।

কাশ্মীরে পুলওয়ামা হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এবং ভারত পাকিস্তানকে এই দোষারোপ করবে- এমন আশঙ্কার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাবে এবং পাকিস্তান তার জবাব দেবে। ভারত যুদ্ধ ঘোষণা করলে পাকিস্তানও একই ব্যবস্থা নেবে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত পাকিস্তান লড়াই করবে। তবে এভাবে সমস্যার সমাধান হবে না বলে তিনি মন্তব্য করেন।

কাশ্মীর ইস্যুকে গুরুত্বসহকারে নেয়ার জন্য ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভারতীয় সেনাদের নির্যাতন ও কাশ্মীরি জনগণের দুর্ভোগের কথা তিনি পশ্চিমা বিশ্বকে অবহিত করবেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026